সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২ মে) বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে সারাদেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৬’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর লোগো ও ট্রফি উন্মোচন করেন, আটটি খেলার জোন উদ্বোধন এবং খেলোয়াড়দের সাথে পরিচিতি হন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

খুলনা জেলা স্টেডিয়াম প্রান্তে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা স্টেডিয়াম প্রান্তে বেলুন উড়িয়ে অতিথিরা খুলনা জোনের ‘নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।