সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জেলা প্রশাসকের সাথে শেখ রাসেল পরিষদের নগর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

খুলনা জেলা প্রশাসকের সাথে শেখ রাসেল পরিষদের নগর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ এ সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় মহাসচিব কেএম শহিদ উল্যা এর নির্দেশনা অনুযায়ী সংগঠনের কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন এবং আগামী ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেল এর জন্মদিন শেখ রাসেল দিবস সরকারি কর্মসূচির সাথে উদযাপনের বিষয়ে আলোকপাত করা হয়। এ সময় জেলা প্রশাসক ইয়াসিন আরেফিন শেখ রাসেল দিবসের কর্মসূচি যথাসময়ে জানিয়ে দেয়া হবে বলে নেতৃবৃন্দকে জানান। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি,সাধারণ সম্পাদক সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল, সহ-সভাপতি বাইতুল ইসলাম,জিয়াউর রহমান প্রমুখ।

ক্যাপশন:- খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

৫ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সুজনের, উদ্ধারের দাবি প‌রিবারের

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেছেন নগর বিএনপির সভাপতি

খুবি উপাচার্যের সাথে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির প্রতিনিধি দলের সাক্ষাৎ

কয়রা সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।