সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জুর মায়ের মৃত্যুতে শোক | চ্যানেল খুলনা

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জুর মায়ের মৃত্যুতে শোক

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো ইনচার্জ ও পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আহমদ মুসা রঞ্জুর মাতা মোমেনা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। শুক্রবার রাত ১০টায় কয়রা উপজেলা সদরের ৬নং কয়রা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদ জোহর ৬নং কয়রা গ্রামের বায়তুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জুর মাতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।