সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম ট্রেজারার হিসেবে যোগদান করলেন অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ | চ্যানেল খুলনা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম ট্রেজারার হিসেবে যোগদান করলেন অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রেজারার হিসেবে বৃহস্পতিবার পূর্বাহ্নে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদান করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ কে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, আইন ২০১৫ এর ১৩ (১) ধারা অনুসারে অধ্যাপক সারোয়ার আকরাম আজিজকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে, প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের অনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন এবং তিনি বিধি অনুযায়ি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, আইন ২০১৫ অনুযায়ি তিনি ট্রেজারারের দায়িত্ব পালন করবেন।
এদিকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে যোগদান করায় অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ কে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।