সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রেজারার সারোয়ার আকরাম আজিজ | চ্যানেল খুলনা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রেজারার সারোয়ার আকরাম আজিজ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, আইন ২০১৫ এর ১৩ (১) ধারা অনুসারে অধ্যাপক সারোয়ার আকরাম আজিজকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে, প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের অনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন এবং তিনি বিধি অনুযায়ি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, আইন ২০১৫ অনুযায়ি তিনি ট্রেজারারের দায়িত্ব পালন করবেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।