সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুমেক হাসপাতালে মল ছিটালো হরিজনরা | চ্যানেল খুলনা

খুমেক হাসপাতালে মল ছিটালো হরিজনরা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী হরিজনরা বেতন না পাওয়ায় হাসপাতালে মানুষের মল ছিটিয়ে ধর্মঘট করেছে। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে হাসপাতালের প্রায় সকল ইউনিট ও পরিচালকের কার্যালয়ের সামনে মানুষের মল ছিটিয়ে তারা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট শুরু করে।

হরিজনরা জানান, গত ৫ মাস ধরে হাসপাতাল থেকে কোনো প্রকার বেতন-ভাতা না দেওয়ার কারণে তারা এ ধর্মঘট শুরু করেছে। ধর্মঘট চলাকালে তারা মানুষের মল বালতি ভরে হাসপাতালে ছিটানো শুরু করে। প্রায় সব গুরুত্বপূর্ণ কক্ষের সামনে, প্রধান ফটকের সামনে, রোগী ভর্তি করার অফিসের সামনে, রোগীদের থাকার ওয়ার্ড ও পরিচালকের কক্ষের সামনে মল ছিটায়। সেই মল ঝাড়ু দিয়ে ছড়িয়ে দেয়। পরে বিকাল ৫টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খুমেক হাসপাতালে গত ১১ মাস ধরে ৪৫ জন হরিজন আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করছে। প্রথম ৬ মাস বেতন পেলেও গত ৫ মাস ধরে তারা কোনো বেতন পাননি। করোনাকালে সরকারের সিদ্ধান্তে তাদের নিয়োগ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সময় সরকারের পক্ষ থেকে ৬ মাসের বেতন দেওয়া হয়েছিল। তবে হাসপাতালে তাদের প্রয়োজন থাকায় কর্তৃপক্ষ তাদের রেখে দেয়ার সিদ্ধান্ত নেয়।

ধর্মঘটকারীরা জানান, হাসপাতালে বর্তমানে হরিজন সম্প্রদায়ের বাইরেও তিন শতাধিক আউটসোর্সিং কর্মচারী আছে। তাদের বেতনের একটি অংশ কেটে রেখে হরিজনদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আন্দোলনকারী বিধান হরিজন বলেন, গত ৫ মাস ধরে আমরা শুধু কাজই করে যাচ্ছি। আমাদের কোনো বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েই আমাদের কাজ করাচ্ছেন। অবশেষে আমরা ধর্মঘট করতে বাধ্য হয়েছি।

খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ রবিউল ইসলাম জানান, হরিজনদের বেতন বাকি থাকায় তারা ময়লা ফেলে চলে যায়। পরে হাসপাতালের স্থায়ী ক্লিনারদের দিয়ে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শিগগিরই তাদের পাওনা পরিশোধের চেষ্টা করা হচ্ছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।