সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবির সামাজিক বিজ্ঞান স্কুল আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার | চ্যানেল খুলনা

খুবির সামাজিক বিজ্ঞান স্কুল আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার

খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে দু’দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামী ২৭ জানুয়ারি (শুক্রবার)। এদিন সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করবেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান। দ্বিতীয় দিন আগামী ২৮ জানুয়ারি (শনিবার) বিকাল ৩.৪৫ মিনিটে একই স্থানে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনে ৯টি ভিন্ন থিমের ওপর মোট ৫৮টি গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। সম্মেলনে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, আমেরিকা ও আরব আমিরাত থেকে সশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণকারীরা যোগ দেবেন। এই সম্মেলনে কিনোট স্পিকার হিসেবে ড. হাবিবুল হক খন্দকার (যায়েদ বিশ্ববিদ্যালয়, আবুধাবি, আরব আমিরাত), ড. আসাদুল ইসলাম (মোনাশ বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া) এবং ড. কাবেরি গাইন (ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ) বক্তব্য রাখবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।