সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির বঙ্গবন্ধু হলের সম্প্রসারিত নতুন দু’টি ব্লকের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুবির বঙ্গবন্ধু হলের সম্প্রসারিত নতুন দু’টি ব্লকের উদ্বোধন

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের (পার্শ্ব ও ঊর্ধ্বমুখী) সম্প্রসারিত ৫ম ও ৬ষ্ঠ তলার দু’টি ব্লকের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্লক দু’টির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এর আগে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই দু’টি ব্লকে প্রায় ২০০ ছাত্রের আবাসিক সুবিধা বৃদ্ধি পেলো। যাতে কিছুটা হলেও আবাসন সংকট দূর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাইকে আমরা এখনো আবাসিক সুবিধার আওতায় আনতে পারিনি। বিষয়টি কর্তৃপক্ষের সক্রিয় দৃষ্টিতে রয়েছে। এ বিষয়ে পর্যায়ক্রমে নতুন হল নির্মাণের চিন্তা কর্তৃপক্ষের রয়েছে। তিনি হলের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং হলের প্রভোস্ট প্রফেসর ড. তানজিল সওগাত। এসময় খানজাহান আলী হল ও খান বাহাদুর আহসানউল্লাহ হলের প্রভোস্টসহ সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্টবৃন্দ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে হলে প্রবেশকালে উপাচার্য হলে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়া সম্প্রসারিত ব্লক উদ্বোধনের পর সেখানে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।