সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির ৫৪তম সভা আজ ১৫ মে (সোমবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে গত সভার কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়। সভায় ডিজিটাল সার্ভে বিষয়ে অবহিতকরণ, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এ্যানিমেল শেড নির্মাণ, মাস্টারপ্ল্যানে চারুকলা স্কুল অন্তর্ভুক্তি, জায়গা বরাদ্দ ও পৃথক ভবন নির্মাণ, নতুন ছাত্র হল নির্মাণের স্থান নির্বাচন ও বিদেশি ছাত্রদের ডরমেটরি নির্মাণ, গ্রিন হাউজের স্থান নির্বাচন ও নির্মাণসহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। সভায় উপাচার্য চলমান উন্নয়ন প্রকল্প আরও গতিশীল করাসহ বেশ কয়েকটি বিষয়ে দিকনির্দেশনা দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আবু সাঈদ খান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আহসানুল কবীর, স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম নাজিমউদ্দীন, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান এবং অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কমিটির সচিব এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. খায়রুল বাসার।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।