সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন | চ্যানেল খুলনা

খুবির নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন। এ বিদ্যুৎ উপকেন্দ্রটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নির্মিত।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিদ্যুৎ উপকেন্দ্রের নকশা প্রণয়নকারী ও স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

উদ্বোধনের পূর্বে নবনির্মিত এ বিদ্যুৎ উপকেন্দ্রটি ঘুরে দেখেন উপাচার্য। এসময় বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) সেখ মো. সাইফুল আলম বাদশা, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আল মামুন জনি।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।