সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২২ ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সোমবার (১৬ অক্টোবর) বিকাল ৩টায় চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। তিনি বলেন, শিল্পশিক্ষা এমন একটি নেশা যা মানুষকে প্রতিষ্ঠিত করে। মানুষকে আবেগ তাড়িত করতে পারে। হৃদয়ভিত্তিক জায়গাকে প্রসারিত করতে পারে।

ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান রকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের পক্ষে সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী এবং ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ২২ ব্যাচের সায়ন্তনী সরকার শিখি ও ২৩ ব্যাচের আফরা আনান রোজা।

অনুষ্ঠানে দুই ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়। পরে নবীনবরণ উপলক্ষ্যে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।