সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবির চারুকলা স্কুলে ভর্তিতে অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির চারুকলা স্কুলে ভর্তিতে অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক /স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অঙ্কন পরীক্ষা বৃহস্পতিবার (৬ জুন) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপস্থিতির হার ছিল ৬৮.৮৮ শতাংশ।

এদিকে পরীক্ষা শুরুর পর ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে পরীক্ষার হল পরিদর্শন করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সেখানে তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষার ফোকাল পারসন ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।