সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
‘খুবির কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত আক্রোশের শিকার হবেন না’ | চ্যানেল খুলনা

‘খুবির কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত আক্রোশের শিকার হবেন না’

খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, “আমার দ্বারা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত আক্রোশের শিকার হবেন না। আশা করি গঠনমূলক আলোচনা-সমালোচনার মাধ্যমে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবো।”

প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শনিবার (০৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অর্জনসমূহ, গবেষণায় সাফল্যের কথা, প্রাথমিক পরিকল্পনা, অতিসম্প্রতিক গৃহীত পদক্ষেপ এবং চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো: শরীফ হাসান লিমন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। করোনা ভাইরাস শনাক্তে আরটি পিসিআর ল্যাব চালুর ব্যাপারেও কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি সংরক্ষণের মহাপরিকল্পনাও আমরা গ্রহণ করবো।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।