সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় ইংরেজি ডিসিপ্লিন চ্যাম্পিয়ন | চ্যানেল খুলনা

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় ইংরেজি ডিসিপ্লিন চ্যাম্পিয়ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইংরেজি ডিসিপ্লিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হওয়া তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে তারা ১৫ রানে রসায়ন ডিসিপ্লিনকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৮ রান সংগ্রহ করে ইংরেজি ডিসিপ্লিন। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৯৩ রান সংগ্রহ করে রসায়ন ডিসিপ্লিন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ ও ১ উইকেট শিকার করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন ইংরেজি ডিসিপ্লিনের তানভীর হোসেন।

পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচে সর্বোচ্চ ১৫৬ রান সংগ্রহ, ৮ উইকেট শিকার ও ৪টি ক্যাচ নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইংরেজি ডিসিপ্লিনের মেহেদী মাসুদ। একই সঙ্গে সর্বোচ্চ রান সংগ্রাহকেরও পুরস্কার পান। এছাড়া ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পান পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মোঃ আশিকুর রহমান।

ফাইনাল খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সকল দল ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, খেলাধুলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। তিনি সুবিধাজনক সময়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, খেলাধুলায় জয়-পরাজয়ের চেয়েও অংশগ্রহণ ও সৌহার্দ্য বেশি গুরুত্বপূর্ণ। ক্রিকেট একটি মর্যাদাপূর্ণ খেলা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট প্রতিযোগিতা সবসময় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ ধরনের সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাণবন্ত থাকে। তিনি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে এবং একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। তিনি নতুন চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিনসহ অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, টিম ম্যানেজার, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কসহ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এছাড়া খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার ও ফাইনালে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পক্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবকে স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় ইংরেজি ডিসিপ্লিন চ্যাম্পিয়ন

কুয়েট শিক্ষার্থী তুর্য হৃদয় সানার অকাল প্রায়াণে বিশ্ববিদ্যালয় পরিবারের গভীর শোক

খুলনা-২ আসনে ‘দাঁড়িপাল্লা’ ও ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে জামায়াতের মহিলা কর্মীদের গণমিছিল

শিরোমণিতে জামায়াতের নির্বাচনী জনসভায় মিয়া গোলাম পরওয়ার

গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন : মঞ্জু

খুবিতে ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।