সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে আইসিটি বিভাগের আয়োজনে স্মার্ট কর্মসংস্থান মেলা আগামীকাল | চ্যানেল খুলনা

খুবিতে আইসিটি বিভাগের আয়োজনে স্মার্ট কর্মসংস্থান মেলা আগামীকাল

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ উদযাপন করা হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৭ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে দিনব্যাপী আয়োজন করা হয়েছে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩’। স্মার্ট কর্মসংস্থান মেলা ছাড়াও এ আয়োজনে রয়েছে দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার এবং আলোচনা।

প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভাপতিত্ব করবেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) মো. হুমায়ুন কবীর।

স্মার্ট কর্মসংস্থান মেলায় দেশের প্রথম সারির ২০টির অধিক আইসিটি কোম্পানি অংশগ্রহণ করবে। এ মেলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অত্র অঞ্চলের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তথা আগ্রহী চাকুরিপ্রার্থীগণ পছন্দমত চাকুরি নিতে আবেদন করতে পারবে এবং কোম্পানিগুলো তাৎক্ষণিক সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে কর্মী বাছাই ও নিয়োগ দিতে পারবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

তারেক রহমানকে বরণে খুলনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে

২৫ নং ওয়ার্ডের বানরগাতি মিল চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী সভা

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে :অধ্যাপক মাহফুজুর রহমান

নতুন বাংলাদেশ গড়তে, খুলনাকে নতুনরূপে পেতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন : মঞ্জু

খুলনায় ৯ নারী সাংবাদিকদের মাঝে বিজেপিসির ল্যাবটপ বিতরণ

ভোট কিনতে এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে প্রতিপক্ষ : রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।