সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে আইকিউএসির উদ্যোগে রোডম্যাপ টু স্টাডিং অ্যাবরোড শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে আইকিউএসির উদ্যোগে রোডম্যাপ টু স্টাডিং অ্যাবরোড শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ রবিবার দুপুর ২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে স্মার্ট ক্লাস রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে রোডম্যাপ টু স্টাডিং অ্যাবরোড শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি বলেন বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশীপ প্রাপ্তি থেকে শুরু করে অনেক বিষয়ে ভালোভাবে জানার আছে।
এ ব্যাপারে জানা থাকলে উচ্চশিক্ষার জন্য বিদেশ গমণে সুবিধা হবে। তিনি আইকিউএসির উদ্যোগে এমন একটি গুরুত্বপূর্ণ
বিষয়ে কর্মশালার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর পাওয়ার পয়েন্টে নিবন্ধ উপস্থাপন করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল আউয়াল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ এই কর্মশালায় অংশ গ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।