সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস স্কলারশিপ ইনফরমেশন সেশন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস স্কলারশিপ ইনফরমেশন সেশন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ ইনফরমেশন সেশন-২০২৪ বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত সেশনে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশের থার্ড সেক্রেটারী ডেভিড ট্যাং ও অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার এম ইমাম নাহিল। রিসোর্স পারসন হিসেবে সেশনটি পরিচালনা করেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত আরা ইসলাম ও প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী ও ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনা মোঃ জোবায়ের হোসাইন। সেশনটিতে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক আগ্রহী শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অস্ট্রেলিয়া সরকার পরিচালিত ফ্ল্যাগশিপ স্কলারশিপ প্রোগ্রাম, যার আওতায় অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুল-ফান্ডসহ মাস্টার্স পর্যায়ে অধ্যয়ন করা যায়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।