সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা. তাছলিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়।

পরে বেলা ১টায় ক্রীড়া প্রতিযোগিতার ২৯টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠান থেকে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের (১ম থেকে ৯ম শ্রেণি) মেধাবী ২৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে দূরন্ত টিভির কুইজ শো ‘সবজান্তা’ এর তৃতীয় ধাপে উন্নীত হওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

কুয়েটে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেয়ার ২০২৫’ উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।