সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি সাংবাদিক সমিতির নেতৃত্বে একরামুল-সুমাইয়া | চ্যানেল খুলনা

খুবি সাংবাদিক সমিতির নেতৃত্বে একরামুল-সুমাইয়া

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১১ সদস্যের এই কার্যনির্বাহী কমিটিতে দৈনিক নয়া শতাব্দী’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি একরামুল হক সভাপতি ও ট্রিবিউন নিউজের সুমাইয়া আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনস্থ সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. খান মেহেদী হাসান।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মুহিব্বুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ প্রতিম কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আলকামা রমিন , অর্থ সম্পাদক খালিদ আহমেদ, দপ্তর সম্পাদক আমিনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপড়ি খানম। সদস্যরা হলেন ফারুক খান, মোস্তফা কামাল ও মিরাজুল ইসলাম।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ উজ্জ্বল তালুকদার এবং আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।