সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন | চ্যানেল খুলনা

খুবি বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে তাঁর কার্যালয়ে মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বার্তা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পথচলার প্রামাণ্য দলিল। বার্তার এ সংখ্যাটি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিচ্ছবি। বিশেষ করে জুলাই বিপ্লবের ক্রান্তিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পথচলার দলিল হয়ে থাকবে এটি। এবারের সংখ্যাটি খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতি উৎসর্গ করছি। তিনি বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বার্তা মুদ্রণ কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, বার্তা মুদ্রণ কমিটির সভাপতি ও দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান এবং সদস্য-সচিব জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মিজানুর রহমান।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।