সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি উপাচার্যের সাথে অফিসার্স কল্যাণ পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

খুবি উপাচার্যের সাথে অফিসার্স কল্যাণ পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন অফিসার্স কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি দীপক চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম হাওলাদারসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপাচার্য নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের কর্মদক্ষতার কারণে এখন বিশ্ববিদ্যালয়ের ৮৯% কাজ ডি-নথির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। যা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, কর্মকর্তাদের নিজেদের মধ্যে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে। দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে হবে। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একই সাথে উপাচার্য আইনের মধ্যে থেকে চলতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

অপরদিকে অফিসার্স কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার অমিত রায় চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাঁরাও নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাঁদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।