সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খালেদার সঙ্গে ঈদে সাক্ষাৎ করতে আবেদন | চ্যানেল খুলনা

খালেদার সঙ্গে ঈদে সাক্ষাৎ করতে আবেদন

অনলাইন ডেস্কঃবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে সাক্ষাতের জন্য দু’দিনের আবেদন করা হয়েছে।বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করে জানান, সাক্ষাতের জন্য দু’দিনের আবেদন করা হয়েছে। একদিন হয়তো পাওয়া যাবে।

তবে সাক্ষাৎ করতে কারা যাচ্ছেন তা এখনো ঠিক করা হয়নি তবে এক সূত্রের মাধমে জানা গেছে, খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাই সাঈদ এস্কান্দরের স্ত্রী নাসরিন সাঈদ, পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি, দুই মেয়ে ও তারেক রহমানের স্ত্রীর বোন শাহিনা খান সাক্ষাৎ করতে পারেন। এছাড়া দলের সিনিয়র নেতারা কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বলে জানা গেছে।

জানা গেছে, ঈদের দিন যেকোনো সময় কারাকর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দুই মেয়ে ও পরিবার পরিজন নিয়ে দেখা করতে যাবেন ছোট ছেলে আরাফাত রহমান পুত্রবধূ সিঁথি। এ সময় খালেদা জিয়ার পছন্দের কিছু খাবারও নিয়ে যাবেন তারা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।