সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক ৪ | চ্যানেল খুলনা

খালিশপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক ৪

নগরীর খালিশপুরে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় করা মামলায় চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ মে) তাদের আটক করা হয়। এর আগে মঙ্গলবার (২৫ মে) রাত ১০টার দিকে খালিশপুর নিউমার্কেটে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন।

ভুক্তভোগী নারী বুধবার সকালে খালিশপুর থানায় উপস্থিত হয়ে অভিযোগ করলে তাৎক্ষণিক খালিশপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন সাঈদ (৩৫), নুরুজ্জামান (৩৫), সুমন (১৮) ও নাজমুল (২০)। আটকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহম্মেদ জানান, আটক এই চার আসামি খালিশপুরের নামকরা চিহ্নিত চোর ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় এই চার আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।