সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে ইসলামী যুব আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খালিশপুরে ইসলামী যুব আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা (তারবিয়াত) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ৭টায় খালিশপুরস্থ নর্থ সাউথ পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. ইলিয়াস হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর থানা সভাপতি মো. মামুন অর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন থানা সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. আব্দুর রশিদ, সহ-সভাপতি মো. আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর আল রাব্বি, খালিশপুর থানা শাখা সাবেক সভাপতি মো. মাইনুল ইসলাম আকন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি মাওঃ ইলিয়াস হাসান হাফিঃ ইসলামী আদর্শে যুব সমাজের আত্মগঠনের প্রয়োজনীয়তা, আদর্শ নেতৃত্ব গঠনে প্রশিক্ষণের গুরুত্ব এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানার সহ সভাপতি হাফেজ মাওঃআব্দুল আজিজ, যুগ্ন সাধারন সম্পাদক হাফেজ আল আমিন, দফতর সম্পাদক মো. রাজিবুল ইসলাম সাজু, প্রচার সম্পাদক মো.আফরোজ আলম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মো. শিহাব উদ্দিন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মো. যোবায়ের হোসেন, ত্রান ও সমাজকল্যান সম্পাদক মো.শাহজালাল, মহিলা ও পরিবার সম্পাদক মো. তারেক হোসেন, আইন ও মানবাধিকার সম্পাদক হাফেজ আবু যর, তথ্য ও গবেষণা সম্পাদক মো.শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. মহিউদ্দিন মানি, উপ সম্পাদক মো. সোহেল হাওলাদার, শুরা সদস্য মো. আব্দুল হালিম, মো. ইলিয়াস, মো. আসাদুল ইসলাম, মো. মাসুম, মো. রফিকুল ইসলাম সহো অনুষ্ঠানে থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন এবং সক্রিয়ভাবে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।