সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুর থানা কমিটি বিলুপ্ত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের | চ্যানেল খুলনা

খালিশপুর থানা কমিটি বিলুপ্ত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খালিশপুর থানা শাখার জরুরী সভা মঙ্গলবার সন্ধ্যায় ১৫ নং ওয়ার্ড যুবলীগ ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তৃতা করেন খালিশপুর থানা শাখার অর্থ বিষয়ক সম্পাদক আসিফ চৌধুরী, ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ রাকিব খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তামিম।
সভায় মেয়াদ উত্তীর্ণ ও সাংগঠনিক কর্মকান্ডে নিষ্ধিসঢ়;ক্রয়তার জন্য খালিশপুর থানা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ করার নির্দেশনা দেয়া হয়। সভায় জানানো হয়, খুব শীঘ্রই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে। সভায় থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

কুয়েটে “ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুয়েট ও কুয়েট-৮৮ ক্লাবের মধ্যে এন্ডোমেন্ট স্কলারশিপ ফান্ড গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর

কেরানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুয়েট পুলিশ ফাঁড়ির উদ্বোধন

ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।