সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালার বাড়িতে ঈদের উপহার দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ৩ ভাইয়ের | চ্যানেল খুলনা

খালার বাড়িতে ঈদের উপহার দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ৩ ভাইয়ের

বরগুনার পাথরঘাটায় বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে পাথরঘাটা উপজেলার সোনার বাংলা এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ভাই হলেন মো. নাঈমুজ্জামান খান ওরফে শুভ (২২), মো. শান্ত খান (১৪) ও মো. নাদিম খান (৮)। তারা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা গ্রামের মো. নাসির উদ্দিন খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহণের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে করে তিন ভাই খালার বাড়িতে ঈদের উপহার নিয়ে যাচ্ছিলেন। তিন ভাই ঘটনাস্থলেই মারা যান। রাজীব পরিবহণের চালক পালিয়ে গেলেও ওই বাসের সুপারভাইজার সোহেল রানা ও সহযোগী চালককে পুলিশ আটক করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।