সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খানজাহান আলী থানা আওয়ামী লীগ নেতা গাজী মনিরউজ্জামানের ইন্তেকাল | চ্যানেল খুলনা

খানজাহান আলী থানা আওয়ামী লীগ নেতা গাজী মনিরউজ্জামানের ইন্তেকাল

খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাবেক ইউপি সদস্য ও ফুলতলা গাড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম এর স্বামী গিলাতলা গাজীপাড়া এলাকার গাজী মনির উজ্জামান (মনু) মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৭টায় গিলাতলা গাজীপাড়া নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। তিনি স্ত্রী ,৩ পুত্র সন্তান সহ বহু গুনগ্রাহী রেখে যান।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বাদ মাগরিব গিলাতলা আলহাজ্ব গাজী মেছের আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, ১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স,ম রেজওয়ান আলী, শেখ ইউনুস আলী, আঃ রউফ খান খোকন, শেখ ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গির হোসেন, এস এ রহমান বাবুল, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মোড়ল আনিসুর রহমান, বেগ আঃ রাজ্জাক রাজ, মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, এস এম মনিরুজ্জামান মুকুল, মোঃ ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, শেখ ইকবাল হোসেন, খম লিয়াকত আলী, খান হাফিজুর রহমান, আঃ হক, আঃ হামিদ সরদার সৈয়দ কিসমত আলী, কাজী জাকারিয়া রিপন, সলেমান মুন্সি, অধক্ষ্য আঃ গফফার, সরদার আলী, আহম্মেদ, দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কোষাধক্ষ গাজী মাকুল উদ্দীন, গোলাম কিবরিয়া মিন্টু, অধ্যাপক মোফাজ্জেল হোসেন, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, নবিরুল ইসলাম রাজা, খান আঃ হালিম, খান রিয়াজুল ইসলাম রাজা।
উক্ত জানাজায় ইমামতি করেন মাওলানা হাফিজুর রহমান।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।