সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
'ক্যান্সার প্রতিরোধে সচেতনতা' শীর্ষক অনলাইন সেশন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

‘ক্যান্সার প্রতিরোধে সচেতনতা’ শীর্ষক অনলাইন সেশন অনুষ্ঠিত

বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষ্যে অনলাইন মাধ্যম জুম ব্যবহার করে বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বজুড়ে ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে ০৪ ফেব্রুয়ারি দিনটি উদযাপন করা হয়। এর ধারাবাহিকতায় ‘অ্যামেরিকান কর্ণার খুলনা’ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘উইথ শি’ এর যৌথ আয়োজনে ০৬ ফেব্রুয়ারি সকাল ১১ঃ০০ থেকে ১২ঃ৩০ পর্যন্ত সেশনটি অনুষ্ঠিত হয়।
কর্নার কো-অর্ডিনেটর শেখ মো. শাহাবুদ্দিন এর শুভেচ্ছা বক্তব্য এর মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। সেশন পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. মোহাম্মদ মাসুমুল হক। আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা জনাব শিকদার এমদাদ আলী।

ক্যান্সার এর মৌলিক ধারণা, ক্যান্সার এর লক্ষণ সমূহ, ক্যান্সার এর ঝুঁকিপূর্ণ কারণ, ক্যান্সার প্রতিরোধের উপায়, ক্যান্সার সম্পর্কে প্রচলিত ভুল ধারণা প্রভৃতি বিষয়ে সেশনটি পরিচালিত হয়। সেশন শেষে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। এসময় বাংলাদেশের প্রেক্ষাপটে সচেতনতার গুরুত্ব ও যুবদের ভূমিকা তুলে ধরেন ডা. মোহাম্মদ মাসুমুল হক এবং উপস্থিত বক্তারা।
আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন এর কর্মী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা যুক্ত হন। আয়োজনে নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করে ‘ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশ’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উইথ শি এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক মো. ইমরান জাহান আরাফাত। এবারের ক্যান্সার দিবস এর থিম ‘ক্যান্সার চিকিৎসায় বৈষম্য নয়’।
উল্লেখ্য এই উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে সপ্তাহব্যাপী অনলাইন সচেতনতা ক্যাম্পেইন শেষ হয়েছে। একইসাথে পাবলিক প্লেস, সরকারি দপ্তর, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।