সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কৌশানির নীল শাড়ির লুকে মুগ্ধ ভক্তরা | চ্যানেল খুলনা

কৌশানির নীল শাড়ির লুকে মুগ্ধ ভক্তরা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইলের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। এবার নীল শাড়িতে রাজকীয় সাজে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন কৌশানি। সেখানে তাকে গাঢ় নীল রঙের জমকালো ব্লাউজে দেখা গেছে। ভারী সিক্যুইন ও মিরর ওয়ার্কের নকশায় তৈরি ব্লাউজটি তার সাজে আলাদা মাত্রা যোগ করেছে।

এর সঙ্গে ছিল মাল্টিকালারের পেসলে প্রিন্টের নীল শাড়ি। শাড়িতে ভারী এমব্রয়ডারির কাজও ছিল। পুরো সাজে রাজকীয় আবহ আনতে গলায় পরেছিলেন স্টোন ওয়ার্কের স্টেটমেন্ট নেকলেস। সঙ্গে মানানসই দুল ও চওড়া ব্রেসলেটও ছিল।

চুলে বড় ওয়েভি কার্ল এবং স্মোকি মেকআপে সাজটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল। ছবিগুলো প্রকাশ করে কৌশানি ক্যাপশনে লিখেছেন, ‘আমার গ্যালারিজুড়ে দেশি আবহের ছোঁয়া।’

ছবিগুলো প্রকাশের পর তার ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ সাড়া পড়েছে। অনেকে মন্তব্য করে তার সাজ ও লুকের প্রশংসা করেছেন।

বনি সেনগুপ্তের বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কৌশানি মুখার্জির। এরপর বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে পরিচিতি তৈরি করেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

কৌশানির নীল শাড়ির লুকে মুগ্ধ ভক্তরা

ক্লাস থ্রিতে প্রেমের চিঠি পেয়ে ভয় পেয়েছিলেন প্রভা

নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী

কেন এখনও বিয়ে করেননি ৪৭ বছর বয়সী রাইমা, জানালেন নিজেই

মাতৃত্বের পর শরীর নিয়ে যে কথা বললেন ক্যাটরিনা

শুটিংয়ের চুক্তিতে ‘পিরিয়ড লিভ’ চান শ্রুতি হাসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।