সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কোস্ট গার্ডের অভিযানে বঙ্গোপসাগরে পাঁচ লাখ ইয়াবাসহ আটক ৭ | চ্যানেল খুলনা

কোস্ট গার্ডের অভিযানে বঙ্গোপসাগরে পাঁচ লাখ ইয়াবাসহ আটক ৭

বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি স্টেশন টেকনাফ থানাধীন বড়ঢিল থেকে প্রায় ২৫/৩০ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে গভীর সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রোববার দুপুরে মিডিয়া কর্মকর্তা কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অভিযান চলাকালীন সময় একটি সন্দেহজনোক ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশী চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
পাচারকারীরা হলো মহররম আলী, আব্দুল শুক্কুর, আমানুল্লাহ, নুরুল আলম, আব্দুল মোন্নাফ, জাহিদ হোসেন ও আব্দুল পেডান। তারা সবাই টেকনাফের বাসিন্দা।

পরবর্তীতে জব্দ করা ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত নৌকাটি এবং আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।