সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কোরবানির ঈদে লবণের সংকট হবে না | চ্যানেল খুলনা

কোরবানির ঈদে লবণের সংকট হবে না

আসন্ন ঈদুল আজহায় ১ কোটি ১৮ লাখ পশু কোরবানি হতে পারে। এসব পশুর চামড়া সংরক্ষণে বাড়তি লবণের প্রয়োজন হবে সর্বোচ্চ ১ লাখ টন। এই চাহিদার চেয়ে দেশে এখন অনেক বেশি লবণ মজুদ রয়েছে। ফলে এবার ঈদে লবণের সংকট হবে না।
এমনটাই মনে করছেন সরকারের লবণ শিল্প তদারককারী সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সংশ্লিষ্টরা। তারা বলছেন, সংকট না হলে দামও বাড়বে না লবণের।

বর্তমানে যে লবণের মজুদ রয়েছে তা চাহিদার তুলনায় অনেক বেশি। অন্যদিকে লকডাউনেও লবণের সরবরাহ ও উৎপাদন ব্যাহত হচ্ছে না। ফলে চিন্তা নেই
বিসিকের তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে লবণ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লবণ উৎপাদন হয়েছে। চাহিদা ও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লবণ উৎপাদন এবং বর্তমানের চাহিদার অধিক পরিমাণ লবণ মজুদ থাকায় ঈদুল আজহায় চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে লবণের কোনো সংকট হবে না।
বিসিক জানায়, গত মৌসুমে লবণ মাঠে ক্রুড লবণ উৎপাদন হয়েছে ১৬ লাখ ৫১ হাজার টন। এ ছাড়া নতুন লবণ আসার পূর্ব পর্যন্ত পুরনো লবণের মজুদ ছিল আরও তিন লাখ ৪৮ হাজার টন। ফলে গত অর্থবছরে মোট লবণের পরিমাণ ছিল ১৯ লাখ ৯৯ হাজার টন। এর মধ্যে এখনো (৩০ জুন পর্যন্ত) লবণ মাঠ ও মিল পর্যায়ে লবণের মোট মজুদ ১১ লাখ ৪৫ হাজার টন। এর মধ্যে লবণ মাঠে নয় লাখ ৬০ হাজার টন এবং লবণ মিলে এক লাখ ৮৫ হাজার টন মজুদ রয়েছে।
লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন, এখনো লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে। করোনার সময় উৎপাদনে তেমন কোনো সমস্যা হয়নি। ফলে দেশে লবণের বাজার স্বাভাবিক রয়েছে। কোরবানির চামড়া প্রক্রিয়াকরণের জন্য এ বছর লবণ সংকটের কোনো শঙ্কা নেই।
চামড়া ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) মতে, বছরে ১ কোটি ৫ লাখ পশু জবাই হতে পারে। কোরবানির সময় একটি চক্র লবণের দাম বাড়ানোর ষড়যন্ত্র করে। লবণের দাম বাড়লে চামড়ারও দাম বাড়ে। ফলে সাধারণ মানুষ চামড়ার দাম পায় না। এ বিষয়ে নজর দেয়ার আহ্বান জানায় সংগঠনটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন

অপ্রতিম হত্যা মামলায় চারজন গ্রেপ্তার, মুঠোফোনও উদ্ধার

র‍্যাবের নতুন নাম এসআরবি, আজ থেকে শুরু কার্যক্রম

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন

‘গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ’: রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।