সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কোন হিন্দু ধর্মালম্বীদের উপর কোন আঘাত আসলে আমি সামনে থেকে তা প্রতিহত করবো : হাবিবুল ইসলাম হাবিব | চ্যানেল খুলনা

কোন হিন্দু ধর্মালম্বীদের উপর কোন আঘাত আসলে আমি সামনে থেকে তা প্রতিহত করবো : হাবিবুল ইসলাম হাবিব

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামীতে কোন হিন্দু ধর্মালম্বীদের উপর কোন আঘাত আসলে আমি সামনে থেকে তা প্রতিহত করবো। আপনারা আগামীতে আমাকে ভোট না দিলেও আমি আপনাদের পাশে থাকবো।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলায় আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পাটকেলঘাটার আজিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, শেখ হাসিনার গাড়ি বহরের হামলার সাজানো মামলায় জেলে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ৭০ বছরের কারাদণ্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনেছি। কিন্তু ছাত্রজনতার গন অভ্যুত্থানে গত ৫ আগস্ট পূন:জন্ম লাভ করেছি।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন মজুমদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, রামকৃষ্ণ চক্রবর্তীসহ অন্যান্যরা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি কলেজছাত্রীর, দিশেহারা পরিবার

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।