সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের অবৈধ মোবাইল ফোন জব্দ : গ্রেফতার ৫ | চ্যানেল খুলনা

নগরীর নিউ মার্কেটে র‌্যাবের অভিযান

কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের অবৈধ মোবাইল ফোন জব্দ : গ্রেফতার ৫

চ্যানেল খুলনা ডেস্কঃ নগরীর নিউ মার্কেটে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ১৭৯টি অবৈধ মোবাইল ফোন জব্দ করেছে র‌্যাব-৬। এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন পিএসসি, ইঞ্জিনিয়ার্স গতকাল সোমবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন খালিশপুর হাউজিং এস্টেট এলাকার জিএম নাজমুল হকের ছেলে আমিনুল ইসলাম রনি (৩৫), সোনাডাঙ্গা আবাসিক এলাকার শামসুল হকের ছেলে আসলাম (২৫), নতুন রাস্তার মোড় এলাকার হালিম শেখের ছেলে রাসেল শেখ (২৫), ৮৮, ট্যাং রোড এলাকার দাউদ হাসানের ছেলে মিরাজ হাসান (২০) ও দৌলতপুর রেলিগেট এলাকার বাদল বাড়ৈর পুত্র রতন বাড়ৈ (২২)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
ব্রিফিংয়ে র‌্যাব অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ ডিসেম্বর নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ৬টি মোবাইল ফোনের দোকানে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে মোবাইল ফোন কেনাবেচার সময় ১৭৯ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ৪টি হেড ফোন এবং ০১টি এ্যাপোল ওয়াচসহ ৫ জন অবৈধ মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জব্দ মোবাইল ফোনের মধ্যে রয়েছে, রেডমি ১৩৫টি, রিয়েলমি ১৫টি, আই ফোন ১৪ টি, স্যামস্যাং ১১টি, ওয়ান প্লাস ৩ টি, ভিভো ১টি, ওনার ৯এন ১টি, অ্যাপল স্মার্ট ওয়াচ ১টি, অ্যাপল হেড ফোন ৪টি। অভিযুক্তরা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে সরকারি কর ফাঁকি দিয়ে মোবাইল এনে কম মূল্যে বিক্রয় করছে, যার ফলে প্রতিদিন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।