সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কেরালার মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

কেরালার মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

করোনার প্রাদুর্ভাব শুরুর দিকে মহামারি ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও সংকট মোকাবিলায় সফলতার কারণে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ানো ভারতের কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী গত মাসে করোনা টিকার প্রথম ডোজ নেওয়া পিনরাই বিজয়ন বৃহস্পতিবার এক টুইট করে তার করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার খবর জানিয়েছেন।

বামশাসিত দক্ষিণ ভারতের রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী ওই টুইট বার্তায় লিখেছেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছি। কোঝিকোদের সরকারি মেডিকেল কলেজে আমি করোনার চিকিৎসা নেব।’

বর্তমানে কেরালার কান্নুরে অবস্থানরত মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন তার ওই টুইট বার্তায় সম্প্রতি তার সংস্পর্শে আসা মানুষজনকে নিজ ব্যবস্থাপনায় নিজেকে কোয়ারেন্টাইন করে রাখার অনুরোধ করেছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, আক্রান্ত হলেও পিনরাই বিজয়নের শরীরে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। তার মেয়ে বীনা বিজয়ন ও জামাতা মোহাম্মদ রিয়াজ এর আগে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

সম্প্রতি কেরালার বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। গত ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটের দিন ও তার আগে রাজ্যজুড়ে নির্বাচনী প্রচারণা সমাবেশে অংশ নেন কান্নুরের ধর্মদাম থেকে সিপিআই-এম প্রার্থী পিনরাই বিজয়ন।

নির্বাচনী প্রচারণার শেষদিন অর্থাৎ গত ৫ এপ্রিল তিনি ধর্মদামে রোড শোয়ে অংশ নেন। উল্লেখ্য, ভারতে এখন করোনার রেকর্ড সংক্রমণ দেখা দিয়েছে। যে কয়েকটি রাজ্যে সংক্রমণ সবচেয়ে বেশি তার একটি কেরালা।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।