সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, ঝিনাইদহ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ | চ্যানেল খুলনা

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, ঝিনাইদহ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধিঃ বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে শনিবার সকাল ১১ টার সময় ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় এইচ এস এস রোড ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ঝিনাইদহ জেলা বিএনপি। বিক্ষোভ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ, এ্যাডঃ এস এম মসিউর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা, ঝিনাইদহ ২ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বি এন পি মনোনীত প্রার্থী, হরিনাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও জেলা বি এন পির সদস্য সচিব, জননেতা আলহাজ্ব এ্যাডঃ এম এ মজিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মোঃ আক্তারুজ্জামান, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, জনাব মোঃ জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এ্যাডঃ মুন্সি কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মোঃ আব্দুল মজিদ বিশ্বাস (ছোট মজিদ),জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাধারন সম্পাদক, মোঃ আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সদস্য, মোঃ আলমগীর হোসেন আলম, থানা বিএনপির যুগ্ম সম্পাদক জাহিদুর ইসলাম জর্দ্দার, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর মানিক, কৃষক নেতা আঃ রশিদ মোহন, তারেক জিয়া পরিষদের সভাপতি মৌ চৌধুরীসহ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন বেগম খালেদা জিয়াকে এ সরকার অন্যায় ভাবে আটক করে রেখেছে। খালেদা জিয়া কে সরকার ভয় পাই বলেই জামিন দিচ্ছে না। সরকার কে প্রশ্ন করে নেতৃবৃন্দ বলেন আওয়ামী লীগের নেতারা জামিন পাই, শেখ হাসিনার নামের মামলা প্রত্যাহার হয়। আর বাংলাদেশের সাবেক তিন বারের প্রধান মন্ত্রী জামিন পাইনা এ কেমন বিচার।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোবাইলে মারধরের ভিডিও দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে—রিকশাচালক আজিজুরের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।