সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কেন্দ্র দখল করে একযোগে জাল ভোট, আ’লীগ নেতা আটক | চ্যানেল খুলনা

ভুঞাপুর পৌরসভা নির্বাচন

কেন্দ্র দখল করে একযোগে জাল ভোট, আ’লীগ নেতা আটক

টাঙ্গাই‌লের ভুঞাপুর পৌরসভা নির্বাচ‌নে কেন্দ্র দখ‌ল করে একযোগে নৌকা প্রতীকে জাল ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকরা।

এ ঘটনায় উপ‌জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক‌ তা‌হেরুল ইসলাম তোতা‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

শ‌নিবার দুপুর আড়াইটার দি‌কে পৌরসভার ২নং ওয়া‌র্ডের টে‌পিবা‌ড়ি উচ্চ বিদ‌্যালয় কে‌ন্দ্রে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, দুপু‌রের দি‌কে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদের লোকজন নৌকার স্লোগান নিয়ে ওই কে‌ন্দ্রে প্রবেশ করেন। এ সময় তারা কেন্দ্র দখল করে নৌকা প্রতী‌কে জাল ভোট দি‌তে থা‌কেন। পরে পুলিশ আসলে তারা পালিয়ে যান। পরে পুলিশ ওই কেন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা তা‌হেরুল ইসলাম তোতাকে আটক করে।

টে‌পিবা‌ড়ি উচ্চ বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রের প্রিসাইডিং অফিসার এটিএম সামসুজ্জামান যুগান্তরকে ব‌লেন, এক দল লোক নৌকার মি‌ছিল নি‌য়ে কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে জাল ভোট দি‌তে থাকেন। প‌রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী আসলে তারা পা‌লি‌য়ে যান। এ সময় নৌকা প্রতী‌কে কিছু ‌সিল মারা ব‌্যালট পাওয়া গে‌ছে বলে জানান তিনি।

ত‌বে কী প‌রিমাণ ব‌্যাল‌টে জাল সিল মারা হ‌য়ে‌ছে সেই তথ‌্য দিতে রাজি হননি এ নির্বাচনী কর্মকর্তা।

জেলার অতিরিক্ত পু‌লিশ সুপার কাজী নুসরাত এ‌দীব লুনা ব‌লেন, নির্বাচনী কেন্দ্রে বিশৃঙ্খলা সৃ‌ষ্টির অভি‌যো‌গে উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক‌কে আটক করা হ‌য়ে‌ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।