সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা | চ্যানেল খুলনা

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, রূপসা নতুন বাজার শুধু খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নয়, এটি এই অঞ্চলের অর্থনীতির সম্ভাবনাময় প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে তাদের দৈনন্দিন প্রয়োজন মেটান। ব্যবসা টিকিয়ে রাখা, একে আরও গতিশীল করা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে কেডিএ রূপসা নতুন বাজার কেন্দ্রিক একটি বহুমাত্রিক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কেডিএ খুলনা অঞ্চলে বিশেষ করে মহানগরীর সুশৃঙ্খল উন্নয়ন এবং বাণিজ্যিক সম্প্রসারণের পক্ষে কাজ করছে।

রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেডিএ’র সম্মেলন কক্ষে কেডিএ রূপসা নতুন বাজার দোকান মালিক এ্যাসোসিয়েশন এবং খুলনা চিংড়ি বণিক সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ রূপসা নতুন বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসা বান্ধব পরিকল্পনা বাস্তবায়নে একটি প্রকল্প হাতে নিয়েছি। বাজারের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করতে এবং ক্রেতা-বিক্রেতাদের কাছে আকর্ষণীয় একটি বহুতল কমপ্লেক্স নির্মাণ করতে খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছি।

অন্য প্রসঙ্গে তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা বা জবর দখলের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে ফুটপাত, কেডিএ’র জায়গা বা অন্যের জায়গা দখলে নিয়ে ব্যবসা পরিচালনা করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন তিনি।

এসময়ে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন (উপসচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চ. দ.) কাজী সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা (উপসচিব), সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ কবি সাদ, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ, উপ-পরিচালক (প্রশাসন চলতি) মো. ইজাদুর রহমান, কেডিএ রূপসা নতুন বাজার মালিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম নুরুল আলম দীপু, খুলনা চিংড়ি বণিক সমিতি’র সভাপতি এসএম নুরুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মঞ্জির, সহ-সভাপতি এসএম মনোয়ার হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খুরশিদ আলম কাগজী, মো. শরিফুল ইসলাম, মো. শাহজাহান শেখ, এসএম মতিয়ার রহমান মতি, মো. নজরুল ইসলাম, হাজরা আব্দুর রাজ্জাক, মো. কামরুল ইসলাম, মো. খলিলুর রহমান, এসএম নুরুজ্জামান বিপ্লব, শেখ অলিউর রহমান ও মো. মিজানুর রহমান প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

কুয়েটে শুরু হলো দুই দিনব্যাপী ন্যাশনাল জব ফেয়ার ‘জবস্পেকস ২০২৬’

কুয়েটে আইডিএম-এ ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

খুলনা মহানগরী জামায়াতের থানা আমীর ও সেক্রেটারি সম্মেলন

জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় কেকেবিএইউ’র টিম জিরোর সাফল্যে সংবর্ধনা জ্ঞাপন

খুবিতে দুর্লভ ‘কাইজেলিয়া’ বৃক্ষের চারা রোপণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।