সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেএমপি’র অভিযানে নয় মাদক বিক্রেতা গ্রেফতার : মাদক উদ্ধার | চ্যানেল খুলনা

কেএমপি’র অভিযানে নয় মাদক বিক্রেতা গ্রেফতার : মাদক উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃ গত ২৪ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে নয় মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়াও পরিবহনে ব্যবহার করায় একটি প্রাইভেটকার আটক করা হয়েছে।

কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কানাই লাল সরকার জানান, গত চব্বিশ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নয় জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলোঃ মুসলমানাপাড়া বাঁশতলা এলাকার গোলাম রাব্বী (২০), দোলখোলা মতলেবের মোড় এলাকার মামুন শেখ (৩২), যশোর কেশবপুর লক্ষ্মীকাঠি গ্রামের মোঃ কবির হোসেন মোড়ল (২০), হরিণটানা জিরোপয়েন্ট এলাকার মোঃ মনিরুল ইসলাম (৩৬), দৌলতপুর রেলিগেট রেল কলোনীর মোছাঃ মুক্তা বেগম (২৭), মোছা লাবনী আক্তার (২৫) ও মোঃ সোহাগ (২৬), খালিশপুর হাউজিং পুরাতন কলোনীর মোঃ আজিজুল গাজী বাবু (৩০) ও মোঃ আলামিন (২১)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেন্সিডিল এবং ১ টি প্রাইভেট কার আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।