সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কেএমপির অভিযানে ইয়াবা, গাঁজা ও নগত টাকাসহ আটক ২ | চ্যানেল খুলনা

কেএমপির অভিযানে ইয়াবা, গাঁজা ও নগত টাকাসহ আটক ২

গত ২৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। সোমবার(১২জুলাই) কেএমপির সূত্র জানায়, খুলনা মহানগরের অভিযানে দক্ষিণ টুটপাড়ার বাবুল শেখের ছেলে নয়ন শেখ(২০) এবং আড়ংঘাটা তেলিগাতী দক্ষিনপাড়ার মৃত: মোজাফ্ফর মীরের ছেলে রফিক মীর(৫৮) গ্রেফতার হয়। এদেরকে খুলনা ও আড়ংঘাটা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ১০৫ টাকা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।