সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কৃষক থেকে ইয়াবা ব্যবসায় | চ্যানেল খুলনা

কৃষক থেকে ইয়াবা ব্যবসায়

চ্যানেল খুলনা ডেস্কঃপাবনার কাজীপাড়া এলাকার বাসিন্দা আজিম পরামানিক (২৪) পেশায় একজন কৃষক হলেও এক পর্যায়ে জড়িয়ে পড়েন মাদক চোরাকারবারির সঙ্গে। দীর্ঘদিন ধরে কৃষিপণ্য পরিবহনের আড়ালে মাদকের চালান পাচার করে আসছিলেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার সড়কে অভিযান চালিয়ে ১৯ হাজার ৬৫ পিস ইয়াবাসহ আজিম পরামানিককে আটক করেছে র‌্যাব-১।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, গোপন তথ্যে বনানী এলাকা থেকে আজিম পরামানিককে একটি ট্রাক্টরসহ আটক করা হয়। এরপর তল্লাশি করে ট্রাক্টরের সাইড কভারে বিশেষ কৌশলে লুকানো ১৯ হাজার ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আজিম একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। সে কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে বিভিন্ন পরিবহনে করে রাজধানীসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল।

তিনি বলেন, আজিম পরামানিক পেশায় একজন কৃষক। সে এই চক্রের সঙ্গে জড়িত হওয়ার পর থেকে কৃষিপণ্য পরিহনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।