সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটের রোকেয়া হলের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটের রোকেয়া হলের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর রোকেয়া হলের ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ১৪ মার্চ শনিবার রাতে রোকেয়া হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্র্রিক্যাল এন্ড ইলেকট্র্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের একটিং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ। রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এবং স্বাগত বক্তৃতা করেন রোকেয়া হলের সহকারী প্রভোস্ট আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং প্রধান অতিথি বিদায়ী নবীন প্রকৌশলীদের হাতে হলের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।