সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটের ভাইস-চ্যান্সেলরের সাথে ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ এর সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

কুয়েটের ভাইস-চ্যান্সেলরের সাথে ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ এর সৌজন্য সাক্ষাৎ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ প্রফেসর ড. খুরশীদা বেগম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরে ভাইস-চ্যান্সেলরের দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ণ) প্রফেসর ড. সোবহান মিয়া, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. হেলাল আন-নাহিয়ান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ণ) প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৮৩তম সভায় ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ হিসেবে প্রফেসর ড. খুরশীদা বেগমকে নিয়োগ দেওয়া হয়। দুই বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।