সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত | চ্যানেল খুলনা

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্্যাপন করা হয়েছে। দিবসটি উদ্্যাপন উপলক্ষ্যে দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়। এসময় বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের এবং বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, দপ্তর/শাখা প্রধান উপস্থিত ছিলেন।
এছাড়া, কুয়েট অফিসার্স এসোসিয়েশন সভাপতি প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অফিসার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ। অতপর, গৌরব’ ৭১ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন এর নেতৃত্বে গৌরব ’৭১, কুয়েট শাখার সভাপতি ও আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এ¯্রাজ-উল-জান্নাত, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আসলাম পারভেজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গৌবর ’৭১, কুয়েট শাখা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।