সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে আইসিএমআইইই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে আইসিএমআইইই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপি ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইইই) ২০২০ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে ২১ ডিসেম্বর সোমবার বিকালে অনলাইনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ডঃ মোহাম্মদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তৃতা করেন অর্গানাইজিং কমিটির সচিব প্রফেসর ড. সোবাহান মিয়া এবং টেকনিক্যাল কমিটির সচিব প্রফেসর ড. জহির উদ্দিন।

সম্মেলনে মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, এনার্জি ইঞ্জিনিয়ারিং, লেদার, টেক্সটাইল, কেমিক্যাল ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের উপর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশের খ্যাতনামা অধ্যাপক, স্বনামধন্য গবেষক ও প্রকৌশলীগণ কর্তৃক মোট ১১ টি কীনোট লেকচার ও ২৬টি প্যারালাল সেশনে ১২৯ টি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হয়।

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

২০১০ সাল থেকে প্রতি দুই বছর পরপর সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে অফিসিয়াল স্পন্সর বিআরবি গ্রুপ। এছাড়াও সহযোগিতা করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা শিপইয়ার্ড, হ্যামকো গ্রুপ, সিনকস ইঞ্জিনিয়ারিং, ইয়ামাহা গ্রুপ, চায়না জিও ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, আএফএল গ্রুপ। -সংবাদ বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।