সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট ও এইচবিআরআই এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েট ও এইচবিআরআই এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন সহযোগিতার জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এবং হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট রবিবার ঢাকায় অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন এইচবিআরআই এর মাননীয় ডিরেক্টর জেনারেল মো. আশরাফুল আলম। এসময় কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ, প্রফেসর ড. কাজী আবু বকর মোহাম্মদ মহিউদ্দিন, প্রফেসর ড. সজল কুমার অধিকারী এবং এইচবিআরআই এর প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার, সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার, রিসার্চ ইঞ্জিনিয়ার, রিসার্চ অফিসার, রিসার্চ এসোসিয়েট সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।