সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্ঠ রোগের ওষুধ বিনা মূল্যে বিতরণের আহ্বান প্রধানমন্ত্রীর | চ্যানেল খুলনা

কুষ্ঠ রোগের ওষুধ বিনা মূল্যে বিতরণের আহ্বান প্রধানমন্ত্রীর

চ্যানেল খুলনা ডেস্কঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুষ্ঠ রোগীদের অবহেলা না করে তাদের সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে হবে। কুষ্ঠ রোগের ওষুধ উৎপাদন ও বিনা মূল্যে বিতরণ করতে দেশের ওষুধ কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কুষ্ঠ বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ২০৩০ সালের মধ্যে দেশে কুষ্ঠ রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই জাতীয় সম্মেলনের আয়োজন করে।

প্রত্যেক বছর তিন হাজার ৭২৯ জন নতুন করে কুষ্ঠ রোগে আক্রান্ত হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যদি প্রাথমিক অবস্থায় কুষ্ঠ রোগ শনাক্ত করা যায়, তাহলে এ রোগে আক্রান্তের হার কমে আসবে। এরই মধ্যে কুষ্ঠ রোগ নির্মূলে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।

শেখ হাসিনা বলেন, কুষ্ঠ রোগীদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করতে হবে। ২০৩০ সালের মধ্যেই দেশ থেকে কুষ্ঠ রোগ মুক্ত করা সম্ভব। কুষ্ঠ রোগীদের ওষুধ উৎপাদন ও বিতরণের জন্য দেশের ওষুধ কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে।

যেসব এলাকায় কুষ্ঠ রোগীদের প্রার্দুভাব বেশি, সেখানে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার পাশাপাশি বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কুষ্ঠ রোগ নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। এর পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে যদি সমাজের প্রতিটি মানুষ এদের দায়িত্ব নেয় তাহলে দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল করা সম্ভব হবে। এ সময় কুষ্ঠ রোগের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।