সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় ৫ জনের যাবজ্জীবন | চ্যানেল খুলনা

চ্যানেল খুলনা ডেস্কঃকুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে করা একটি মানব পাচার মামলায় এক নারীসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ওই আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডসহ সব আসামির পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দেন বিচারক।দণ্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার বটতৈল গ্রামের আকমল হোসেনের ছেলে সালাম ওরফে ডাগু ও কানু শেখ, প্রয়াত সাজাহান ফকিরের ছেলে কুরবার আলী ফকির ও কুরবান আলীর স্ত্রী মিনুরা খাতুন এবং কুরবান ফকিরের ছেলে পলাতক মিজান।

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি ভারপ্রাপ্ত পিপি অ্যাড. সাইফুল ইসলাম বাপ্পী সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৬ সালে দণ্ডপ্রাপ্তরা পাচারের উদ্দেশ্যে সদর উপজেলার সোনাডাঙ্গা গ্রামের শফি শেখের ছেলে আজিজুল হককে মালয়েশিয়া পাঠানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে ভারত দিয়ে নেপালে পাঠিয়ে দেয়। সেখানে কিছুদিন আটক থাকার পর ভিকটিমের বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করে পাচারকারীরা।

দাবিকৃত টাকা পরিশোধ করলেও পরে আজিজুলের কোনো সন্ধান পায়নি স্বজনরা। এ ঘটনায় ১০ অক্টোবর আজিজুলের পিতা আদালতে নালিশি মামলা করেন। এ মামলায় সাক্ষ্য শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দিয়েছেন আদালত।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।