সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে ৫ শিক্ষক সাময়িক বরখাস্ত | চ্যানেল খুলনা

কুয়েটে ৫ শিক্ষক সাময়িক বরখাস্ত

অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতির অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৫ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার চিঠি দিয়ে অভিযুক্তদের বিষয়টি জানানো হয়।

বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

সিন্ডিকেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূইয়ার বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের দায়িত্বরত সেকশন অফিসার শাহেদুজ্জামান শেখ জানান, তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগ তদন্ত হয়েছে। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। পরবর্তীতে বৈঠকে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। সোমবার শিক্ষকদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।