সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুবি’র ভর্তি পরীক্ষা ৮ ও ৯ নভেম্বর | চ্যানেল খুলনা

কুবি’র ভর্তি পরীক্ষা ৮ ও ৯ নভেম্বর

অনলাইন ডেস্কঃকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ৮ এবং ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ড. মো. আবু তাহের জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভায় ভর্তি পরীক্ষার তারিখ ৮ ও ৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিভাগ ও আসন সংখ্যা অপরিবর্তিত থাকবে। এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬টি অনুষদের অধীনে ৩টি ইউনিটে। মোট ১৯টি বিভাগে এক হাজার ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। নীতিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন আসছে না বলে জানান তিনি।

ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।