সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুকুর মারতে গিয়ে নিজের গুলিতে প্রাণ গেল প্রবাসীর | চ্যানেল খুলনা

কুকুর মারতে গিয়ে নিজের গুলিতে প্রাণ গেল প্রবাসীর

রাউজানে গুলি করে কুকুর মারতে গিয়ে কোব্বাত হোসেন (৪৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে ওই কুকুরটিও মারা গেছে বলে জানা গেছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাউজান উপজেলার পূর্বগুজরা বড় ঠাকুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কোব্বাত হোসেন রাউজান উপজেলার পূর্ব গুজরা বড় ঠাকুর পাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে থাকতেন। দুই মাস আগে তিনি বাংলাদেশে আসেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বাংলানিউজকে বলেন, শুক্রবার বিকেলে পূর্ব গুজরা বড় ঠাকুর পাড়া এলাকায় নিজের নামে লাইসেন্স করা অস্ত্র দিয়ে গুলি করে কুকুর মারতে গিয়ে গুলিবিদ্ধ হন কোব্বাত হোসেন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বাংলানিউজকে জানান, দুই মাস আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে বাংলাদেশে আসেন কোব্বাত হোসেন। তিনি এসে তার নামে লাইসেন্স করা বন্দুকটি রাউজান থানা থেকে নিয়ে যান। দুই নল বিশিষ্ট বন্দুকের গুলি দিয়ে কুকুরকে মারতে গিয়ে কুকুরসহ ওই প্রবাসী গুলিবিদ্ধ হন।

ময়নাতদন্ত শেষে কোব্বাত হোসেনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি আবদুল্লাহ আল হারুন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।